অনেকেই জানেন যে .bd second level domain extension খুব দ্রুতই সকলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে, সেই সাথে এটি কীভাবে, কোথা থেকে নিতে পারবেন সেই বিষয়েই থাকছে বিস্তারিত।
.bd available হবে কবে থেকে?
-> আগামিকাল (১৯ জানুয়ারি ২০২৬) থেকে .bd নিতে পারবে।
.bd নিতে কী কী প্রয়োজন পড়বে?
-> শুধু মাত্র NID card থাকলেই “.bd” নিতে পারবেন। অন্য কোন ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন নেই, সে আপনি যে কাজে ব্যবহারের জন্যই কিনেন না কেন।
.bd ডোমেইন কি ব্যবসার জন্য ব্যবহার করা যাবে?
-> যেকোন প্রজেক্ট (ব্যক্তিগত, ব্যবসায়িক) -এর জন্য .bd নিতে পারবেন। কোন বাধ্যবাধকতা নেই।
.bd কি .com.bd-এর বিকল্প?
-> .bd কখনোই .com.bd-এর বিকল্প নয়। দুটো ডোমেইন এক্সটেনশনের উদ্দেশ্যে আলাদা।
.bd ডোমেইন কী SEO তে সমস্যা করে?
-> মোটেও ব্যাপারটি এমন নয়। এটি রেগুলার ডোমেইন এর মতই। আপনার ওয়েবসাইট এর SEO এর ওপর এটি গুগলে কীভাবে র্যাংক করবে সেটি নির্ধারিত হবে। .bd তে কোন প্রভাব ফেলবেনা।
.bd কী সবাই নিতে পারবে?
-> জ্বি, যে কোন বাংলাদেশি নাগরিক ব্যক্তিগত বা ব্যবসায়িক উদ্দেশ্যে .bd নিতে পারবেন।
.bd এর প্রাইস কেমন হতে পারে?
->.bd এর রেগুলার রেজিস্ট্রেশন প্রাইস ২৩০০ টাকা/বছর (ভ্যাটসহ), রিনিউয়াল প্রাইস ২৮৭৫ টাকা/বছর (ভ্যাটসহ)। অফার প্রাইসে মাত্র ১৪৭২ টাকা/বছর(ভ্যাটসহ) -এ পাচ্ছেন।
অফার প্রাইসে সর্বোচ্চ কত বছরের জন্য রেজিস্ট্রেশন করা যাবে?
-> অফার প্রাইসে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন।
সর্বনিম্ন ও সর্বোচ্চ কত বছরের জন্য .bd নেওয়া যাবে?
-> সর্বনিম্ন ১ বছর ও সর্বোচ্চ ১০ বছরের জন্য নিতে পারবেন।
.bd কোথা থেকে নিতে পারবো?
-> .bd সরাসরি BTCL থেকে বা BTCL reseller-দের থেকে নিতে পারবেন।
.bd রেজিস্ট্রশ সম্পন্ন হতে কেমন সময় লাগবে?
-> BTCL reseller থেকে নিলে Instant activation সুবিধা পেয়ে যাবেন।
.bd ডোমেইন নেওয়ার ক্ষেত্রে cornQ কীভাবে সাহায্য করে?
-> কর্ণকিউ-এ ডোমেইন অর্ডার করলে তাৎক্ষণিক একটিভ হওয়ার সুবিধা থাকছে।
আপনার মনে যদি আর কোন প্রশ্ন উঁকি দেয় .bd নিয়ে যেটি এখানে নেই, তাহলে কমেন্ট বক্সে করতে পারেন। চেষ্টা করবো উত্তর দেওয়ার।




0 Comments