অনেকেই দেখলাম “.bd” availability check করে list করছেন এবং এরপর যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন আর নিতে পারছেন না। অনেকেই এই ব্যাপারটা না বুঝে কেউ মনে করছেন,
- BTCL reseller search log track করে নিজেরাই নিয়ে নিচ্ছে
- BTCL নিজেই reserve করে রাখছে
- BTCL premium করে ফেলছে
ব্যাপারটা উপরের তিনটার একটাও নয়!
.bd রিলিজ হয়েছে বেশি দিন হয়নি। আজ ২৪ তারিখ থেকে হিসাব করলে ১৯ তারিখে রিলিজ হয়েছে, মাত্র ৫ দিন চলমান।
নতুন ডোমেইন এক্সটেনশন মানেই কিন্তু যেকোন keyword এ domain name available পাওয়া। এখন ঠিক সেই সময়টাই চলছে। আর “.bd” এর একটে craze কাজ করছে মানুষের মধ্যে, যার জন্য যে যেভাবে পারছে ভাল keyword পেলেই নিতে চাচ্ছেন। কিন্তু এই নেওয়ার মাঝে তিন ধরনের সিদ্ধান্ত আছে।
- অনেকে আগে লিস্ট বানাচ্ছেন
- অনেকে available পাওয়া মাত্রই রিসেলার থেকে নিয়ে নিচ্ছেন
- অনেকে BTCL panel এ লগইন করে নেওয়ার চেষ্টা করছেন (এগুলো ongoing দেখাচ্ছে)
এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি ১ নং লিস্টের ব্যক্তি হন তাহলে এটা আসলে একটা স্বাভাবিক ব্যাপার যে আপনি যে লিস্ট বানিয়েছেন সেটির কোন একটি ডোমেইন নাম নাও পেতে পারেন! এমন কি সেটা ৫ সেকেন্ড পরে হলেও!
এমনটি কেন?
- আপনি যে কিওয়ার্ডগুলো ভাবছেন আপনার মত একই কিওয়ার্ড নিয়ে অন্যরাও ভাবছে
- available পেলেই রিসেলার থেকে নিয়ে নিচ্ছে
- available পেলেই BTCL panel থেকে নিয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট রাখছে
ফলে, আপনি কোন না কোন ডোমেইন নাম নিতে পারছেন না।
আমার কিছু অভিজ্ঞতা/কেসস্ট্যাডি শেয়ার করি:
- আমার নিজের অভিজ্ঞতাই শেয়ার করি, আমার এক বড় ভাইয়ের সাথে বসে তার জন্য ১০ টা ডোমেইন নাম লিস্ট করেছি। এরপর যখন রেজিস্ট্রেশন করার চেষ্টা করলাম ৩ টাই ongoing অর্থাৎ এই লিস্ট বানানোর সময় এবং রেজিস্ট্রেশনের মধ্যবর্তী সময়ের মধ্যে কারও মাথায় একই keyword এসেছে এবং তিনি BTCL portal থেকে রেজিস্ট্রেশন এর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন।
- একজন সম্মানিত গ্রাহক আমাদের ফেসবুক পোস্ট এ কমেন্ট করলেন তিনি আমাদের ওয়েবসাইট এ ডোমেইন নাম চেক করে availabiliy চেক করে লিস্ট বানিয়েছেন ৫ টা। কিন্তু নেওয়ার সময় ৩ টাই পাননি। আমি তার সাথে যোগাযোগ করায় তিনি লিস্ট টি শেয়ার করলেন। আর ওই ৩ টা keyword ই বেস কমন, যার মধ্যে ১ টা দেখলাম registered বাংলাদেশের একজন বেস জনপ্রিয় মানুষের নামে, যেটার রেজিস্ট্রেশন আমাদের কোম্পানি থেকে তো হয়ইনি, আবার আমরা যেহেতু জিয়েলিয়ান টেকনোলজিস লিমিটেড এর পার্টনার, তাই তাদের API ব্যবহার করছি, কিন্তু সেই API ব্যবহার করে এরকম কোন কোম্পানি এর মাধ্যমেই নেওয়া হয়নি (কিভাবে এটা জনতে পারলাম জানতে চাইলে পারসোনালি নক দিতে পারেন)। আর বাকি দুইটা BTCL portal এ ongoing। আমাদের client portal এ ডোমেইন নাম সার্চ-এর কোন সার্চ রেজাল্ট এর লগ সংরক্ষণ রাখা হয়না।
- আমাদের একজন ক্লায়েন্ট একটা ডোমেইন নাম নিবেন, সেটা সার্চ লিস্টেই এ আসছিলনা (আমাদের সাইটেও না BTCL এও না)। ডোমেইন নামটা common কোন word নয়। তবে কি কারণে available দেখাচ্ছিলনা সেটা ক্লিয়ার ছিলাম না। এই ধরনের ডোমেইন নাম BTCL এর সাথে যোগাযোগ করলে দিয়ে দেয় অনেক সময়। সেজন্য ক্লায়েন্ট থেকে সময় চাওয়া হয়। কিন্তু এর মাঝেই ক্লায়েন্ট নিজেই সেটা BTCL portal থেকে registration এর জন্য apply করতে সক্ষম হয়।
- আমাদের আরেকজন ক্লায়েন্ট উনি কোন মন মত ডোমেইন নাম পাচ্ছিলেন না। তো নিজেই সার্চ করতে করতে একটা ডোমেইন নাম রেজিস্ট্রেশনের জন্য BTCL portal এ apply করতে সক্ষম হন, যেটা কিছুক্ষণ আগেও ongoing দেখাচ্ছিল। ডোমেইন নামটা এতটা attractive যে, আপনি পেলে হয়ত ছাড়বেন না।
আমি আপনাদের সাথে আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম। এখানে প্রতিটি ডোমেইন নামই যখন কেউ একজন নিয়ে নিচ্ছেন , তখন অন্য কেউ হারাচ্ছেন। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু, এটার মানে এই নয় যে,
- কেউ আপনার সার্চ লগ track করে নিজেই নিয়ে নিচ্ছে
- BTCL নিজেই রিজার্ভ করে নিচ্ছে
- ডোমেইন নামআপনি সার্চ এর পরেই , BTCL premium করে ফেলছে
যেহেতু একাধিক মানুষের চিন্তা ভাবনা একজন আরেকজনের সাথে মিলে যাওয়াটা নিতান্তই স্বাভাবিক ব্যাপার। তাই যদি সেটা ১ সেকেন্ড-এর ব্যবধানেও আপনি কোন ডোমেইন নাম হারিয়ে থাকেন, তাহলে সেটাও খুব স্বাভাবিক ব্যাপার।
তবে, আপনি এক্ষেত্রে বুঝতে চাইতেই পারেন কিভাবে এমনটা হতে পারে। কিন্তু সঠিকটা না জেনেই ব্যাপারটা নিজের মনগড়া চিন্তাভাবনা দিয়ে উপস্থাপন করাটা ঠিক নয়।
তবে, একটা ব্যাপার ইতিবাচকতার সাথে নেতিবাচকতা থাকবেই, নাহলে ইতিবাচকতাকে কখনই আপনি আলাদা করতে পারবেন না। আর অসংখ্য ইতিবাচকতার ভিড়ে মাত্র একটি নেতিবাচকতা থাকলে লক্ষ্য করবেন সেটি আপনার-আমার দৃষ্টিগোচর হয়না।
আমি আমার মত করে ব্যাপারটা শেয়ার করলাম। আপনি আপনার মতামত রাখতেই পারেন।




0 Comments