অনেকেই .BD ডোমেইন-এ WHOIS Protection এর অপেক্ষায় আছেন। আবার অনেকের মনে প্রশ্ন, “.BD ডোমেইনে WHOIS Protection কেন দেওয়া হয় না?“
এটা আসলে কোনো টেকনিক্যাল সীমাবদ্ধতা না। এটা একটি নীতি ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সিদ্ধান্ত।
চলুন সহজ করে বুঝে নেওয়া যাক,
বাংলাদেশের .BD ডোমেইন, বাংলাদেশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত একটি country-code domain। অর্থাৎ এটি সরাসরি রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত। তাই এই ডোমেইনের ক্ষেত্রে তার মালিকের পরিচয় গোপন রাখার ব্যবস্থা রাখা হয়নি।
WHOIS Protection সাধারণত দেওয়া হয় যেসকল ডোমেইন নাম পুরোপুরি commercial এবং globally প্রচলিত, যেমন .com, .net ইত্যাদি কিন্তু .BD ডোমেইনের ক্ষেত্রে উদ্দেশ্য ভিন্ন।
এই ডোমেইনের মূল লক্ষ্য হলো
• স্বচ্ছতা নিশ্চিত করা
• প্রতারণামূলক ব্যবহার কমানো
• প্রকৃত মালিককে চিহ্নিত রাখা
পৃথিবীর যেসকল দেশে country-code domain-এ WHOIS Protection নেই বা সীমিত
জাপান:
.jp ডোমেইনে ডোমেইন মালিকের তথ্য অনেক ক্ষেত্রে প্রকাশ্য থাকে, বিশেষ করে ব্যক্তিগত বা লোকাল রেজিস্ট্রেশনে।
চীন:
.cn ডোমেইনে ডোমেইন মালিকের তথ্য সরকারিভাবে যাচাইকৃত এবং স্বচ্ছ রাখা হয়।
দক্ষিণ কোরিয়া:
.kr ডোমেইনে মালিকানা তথ্য গোপন করার সুযোগ খুব সীমিত।
নরওয়ে:
.no ডোমেইনে WHOIS তথ্য সাধারণত পাবলিক থাকে এবং কঠোর নীতির আওতায় পরিচালিত হয়।
এটি আসলে একটি trust-based approach। বিশেষ করে বাংলাদেশে .bd এর second level এবং third level ডোমেইন নামকে বেশি বিশ্বাসযোগ্য মনে করার পেছনে এটাই বড় কারণ।
আসলে WHOIS Protection না থাকা মানেই আপনার ডোমেইন অনিরাপদ নয়। এটা কেবল মালিকানা স্বচ্ছ রাখার একটি ব্যবস্থা।




0 Comments