.bd ডোমেইন কি ভবিষ্যতে বেশি valuable হবে?

বাংলা, তথ্য

এই প্রশ্নটা এখন অনেকেই করছেন। আর প্রশ্নটা একেবারেই অযৌক্তিক নয়। কারণ সময়ের সাথে সাথে ইন্টারনেট-এ ভালো ডোমেইন নামের সংখ্যা কমতে থাকে। আজ যেসব নাম সহজে পাওয়া যাচ্ছে, কয়েক বছর পরে সেগুলো আর ফাঁকা থাকবেনা বললেই চলে। এটি সব ডোমেইন এক্সটেনশনের ক্ষেত্রেই হয়েছে। .com এর সময়েও ঠিক এভাবেই হয়েছিল।

.bd ডোমেইন যেহেতু তুলনামূলক নতুন, তাই এখনও অনেক ছোট, সুন্দর এবং অর্থবহ নাম পাওয়া যাচ্ছে। কিন্তু এই সুযোগটা চিরকাল থাকবে না। যত বেশি মানুষ .bd সম্পর্কে জানবে, তত দ্রুত ভালো নামগুলো নেওয়া হয়ে যাবে।

আরেকটি বিষয় হলো লোকাল আইডেন্টিটি। ভবিষ্যতে ব্যক্তিগত ব্র্যান্ডিং, পোর্টফোলিও, কনটেন্ট ক্রিয়েশন কিংবা ছোট প্রজেক্টের জন্য লোকাল ডোমেইনের গুরুত্ব আরও বাড়বে। সেই জায়গায় .bd একটি শক্ত অবস্থানে থাকবে।

যারা আজ নিজের নাম বা নিজের প্রজেক্টের নামে .bd ডোমেইন নিচ্ছেন, তারা আসলে ভবিষ্যতের জন্য একটি ডিজিটাল অ্যাসেট তৈরি করছেন। এটি শুধু একটি ওয়েবসাইটের ঠিকানা নয়, বরং একটি পরিচয়।

মনে রাখতে হবে যে ডোমেইনের ভ্যালু বাড়ে তখনই,

  • যখন সেটি ছোট হয়
  • মনে রাখা সহজ হয়
  • এবং অন্য কেউ সেটা আর নিতে পারে না।

এই কারণেই অনেকে এখনই সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ ভবিষ্যতে আফসোস করার চেয়ে বর্তমানে সুযোগটি কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ।

আপনি যদি ভবিষ্যতের কথা ভেবে আজ সিদ্ধান্ত নিতে চান, তাহলে .bd ডোমেইন নিয়ে ভাবার সময়টা এখনই। কোন ব্যাপারে কনফিউশন থাকলে কমেন্ট এ জিজ্ঞেস করতে পারেন।

Follow Us

Read More

Show/Hide Comments (0 comments)
L

0 Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

You May Love To Read

Pin It on Pinterest

Share This